Skip to main content

ক্যারিয়ার গড়তে বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট এক অনন্য সম্ভাবনা

প্রতিষ্ঠান পরিচিতিঃ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ১৯৮১ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে গবেষণার উপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প হিসাবে বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট (বিপিআই) নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়। মূলত তেল, গ্যাস, খনিজ খাতে কর্মরত কর্মকর্তা ও পেশাজীবিদের কারিগরি, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি, উচ্চতর গবেষণা, পেট্রোলিয়াম সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় ডাটার সমন্বয়ে একটি ব্যবস্থাপনা ব্যাংক এবং সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে সহযোগিতা করা এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। এছাড়াও এটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সরকারি, বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন এবং বিভিন্ন কর্মকাণ্ডে যৌথ কর্মসূচি পালনে মুখ্য ভূমিকা পালন করে থাকে।

নিয়োগ পদ্ধতিঃ বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের প্রবিধানমালা অনুসারে ২ ভাবে নিয়োগ দেয়া হয়।

ক) সরাসরি নিয়োগের মাধ্যমে।
খ) পদোন্নতির  মাধ্যমে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটে সাধারণত ৩টি পদে রসায়ন অথবা সংশ্লিষ্ট বিষয় থেকে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।
পদসমূহের বিস্তারিত নিচে তুলে ধরা হলোঃ

● পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা। 

● বয়সসীমাঃ ৩০ বছর। 

● নিয়োগ পদ্ধতিঃ সরাসরি নিয়োগ দেয়া হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী সহ অন্যূন ২য় শ্রেনীর স্নাতক ডিগ্রী থাকতে হবে।

● পদের নামঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। 

● বয়সসীমাঃ ৩৫ বছর। 

● নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগ দেয়া হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী সহ অন্যূন ২য় শ্রেনীর স্নাতক ডিগ্রী থাকতে হবে।

● পদোন্নতির যোগ্যতাঃ বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কমপক্ষে ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে পিএইচডি ডিগ্রিধারী হলে অভিজ্ঞতা ৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে।

● পদের নামঃ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

● বয়সসীমাঃ ৪৫ বছর। 

● নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগ দেয়া হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী সহ অন্যূন ২য় শ্রেনীর স্নাতক ডিগ্রী থাকতে হবে।

● পদোন্নতির যোগ্যতাঃ উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কমপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

● পরীক্ষা পদ্ধতিঃ এমসিকিউ + লিখিত + মৌখিক

সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়। 

এমসিকিউ পরীক্ষার বিষয়াবলি ও মানবন্টনঃ ৩০ নম্বর।

◑ বাংলা - ৯ নম্বর 
◑ ইংরেজি - ৯ নম্বর
◑ সাধারণ গণিত - ৬ নম্বর 
◑ সাধারন জ্ঞান - ৬ নম্বর 

লিখিত পরীক্ষার বিষয়াবলি ও মানবন্টনঃ ৭০ নম্বর।

◑ বাংলা - ২০ নম্বর।
◑ ইংরেজি - ২০ নম্বর।
◑ গনিত - ১০ নম্বর।
◑ সাধারণ জ্ঞান - ২০

এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য সু্যোগ দেয়া হয়।

লেখাঃ মো. মিনহাজুল ইসলাম,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Comments

  1. পরীক্ষা দিবে কেমিস্ট্রির স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় কেমিস্ট্রিই নাই! বাংলা.....
    এইটাই আমাদের দেশ

    ReplyDelete

Post a Comment