Skip to main content

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে ক্যারিয়ার গড়ার সুযোগ

 দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রসায়নবিদদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও অপার সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের নিয়ন্ত্রাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহ।এসব প্রতিষ্ঠানসমূহে চাকরি সম্ভাব্য পদ আর পরীক্ষা পদ্ধতি নিয়ে থাকছে আজকের পর্ব।


প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।১৯৭৬ সালের পহেলা জুলাই বাংলাদেশ স্টীল মিলস এবং বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ কর্পোরেশন কে একীভূত করে প্রতিষ্ঠান টি গঠন করা হয়।বর্তমানে এই করপোরেশনের ব্যবস্থাপনায় ৯ টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে।

আওতাধীন প্রতিষ্ঠানসমূহঃ

১.এটলাস বাংলাদেশ লিমিটেড

২.বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড 

৩.ইস্টার্ন টিউবস লিমিটেড 

৪.ইস্টার্ন কেবলস লিমিটেড 

৫.গাজী ওয়্যারস লিমিটেড 

৬.জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড 

৭.ন্যাশনাল টিউবস লিমিটেড 

৮.প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড

৯.ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেড


বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল  

কর্পোরেশনে সাধারণত ৫ টি পদে রসায়ন থেকে নিয়োগ দেওয়া হয়।পদসমূহের বিস্তারিত নিচে তুলে ধরা হলোঃ


পদের নামঃ সহকারী রসায়নবিদ

বয়সসীমাঃ অনূর্ধ্ব ২৭ বছর

নিয়োগ পদ্ধতিঃ ৫০% বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং ৫০%  সরাসরি নিয়োগের মাধ্যমে।

সরাসরি নিয়োগ যোগ্যতাঃ রসায়নে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা রসায়নে পাবলিক যেকোন দুইটি পরীক্ষার ১ম বিভাগ সহ ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী। 


পদের নামঃ রসায়নবিদ

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩২ বছর(বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য

নিয়োগ পদ্ধতিঃ ৫০% বিভাগীয়  পদোন্নতির মাধ্যমে এবং ৫০% সরাসরি নিয়োগের মাধ্যমে। 

সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ৫ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১০ বছরের  অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রী। 

পদোন্নতির যোগ্যতাঃ সহকারী- রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 


পদের নামঃ উপ-প্রধান রসায়নবিদ

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩৭ বছর(বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

নিয়োগ পদ্ধতিঃ ৭৫%

পদোন্নতির মাধ্যমে এবং ২৫% সরাসরি নিয়োগের মাধ্যমে।

সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ১০ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১৩ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রী। 

পদোন্নতির যোগ্যতাঃ রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  


পদের নামঃ অতিরিক্ত রসায়নবিদ  

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪২ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।

নিয়োগ পদ্ধতিঃ উপ-প্রধান রসায়নবিদ পদধারী গণের মধ্য  হতে পদোন্নতির মাধ্যমে। যদি পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবে সরাসরি নিয়োগ দেওয়া হয়।

সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ১২ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ১৭ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতক ডিগ্রী। 

 পদোন্নতির যোগ্যতাঃ উপ-প্রধান রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।


পদের নামঃ প্রধান রসায়নবিদ 

বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪৫ বছর(বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

নিয়োগ পদ্ধতিঃ অতিরিক্ত রসায়নবিদ পদধারী গণের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে। যদি পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবে সরাসরি নিয়োগ দেওয়া হয়।

সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ১৮ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২০ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতক ডিগ্রী। 

পদোন্নতির যোগ্যতাঃ অতিরিক্ত রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।


পরীক্ষা পদ্ধতিঃ

● এমসিকিউ পরীক্ষাঃ বাংলা, ইংরেজি,গণিত ও সাধারণ জ্ঞান - ১৫ নম্বর 

● লিখিত পরীক্ষাঃ রসায়ন(নিজস্ব বিষয়) - ৫০ নম্বর

মোটঃ ৭৫ নম্বর, সময়ঃ দেড় ঘন্টা

● এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দের মৌখিক পরীক্ষায় সুযোগ দেওয়া হয়।



সাবরিনা সুলতানা

রসায়ন বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Comments

  1. খুবই উপকৃত হলাম,অনেক অনেক ধন্যবাদ ����������
    তথ্যবহুল সাবলীল লিখনি,...
    সব্যসাচী��

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Career Opportunity In Petrobangla And It's Subordinate Gas Companies

 রসায়নবিদ হিসেবে আপনার ক্যারিয়ার গড়ার অপার এক সুযোগ রয়েছে পেট্রোবাংলায়।শুধু তাই নয়, সরকারি এই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে দেশের আরও ১৩ টি গ্যাস কোম্পানি।এসব কোম্পানিসমূহে চাকরি সম্ভাব্য পদ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে থাকছে আজকের পর্ব। প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশের মাটিতে স্বাধীনতার পতাকা উত্তোলনের পরপরই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ প্রকল্প গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি) তার মধ্যে একটি।১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং একই বছরে “বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন” (বিএমইডিসি) নামে নতুন সংস্থা গঠিত হওয়ার ফলে নতুনভাবে বাংলাদেশ খনিজ, তৈল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি)-কে বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন (বিওজিসি) নামে পুনর্গঠন করা হয়।পরবর্তীতে ১৯৭৪ সালে 'বিওজিসি’কে ‘পেট্রোবাংলা’ নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয়। পেট্রোবাংলা একটি সরকারি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের অধিনে ১৩টি কোম্পানি রয়েছে। প্রতিটি কোম্পানি পেট্রোবাংলার অধিনস্থ হওয়ায় সকল কোম্পানি একই নীতিমালার অন্তর্ভুক্ত।   ● অধীনস্থ কোম্পানিসমূহঃ  ক) তিতাস গ্যাস...

Are silica beads poisonous?

Hey guys,can you guess a solid ,odorless , transparent , desiccant or drying agent which is capable of preventing things like medicine and other intake items from getting soggy ?This tiny thing is so common towards us that I think you all have guessed by now what I am talking about .Yes ,it’s Silica Gel. Silica gel is introduced to us by Chemistry Professor Walter A. Patrick.He has used it in a gas mask to absorb vapors and gases though it has been around since 1640 . It is a component of silicon dioxide which is naturally found in sand and also can absorb 30-40% of its weight in water. But do you know an interesting thing that silica gel beads are much similar to salt and sugar? Confusingly, sometimes both children and adults consume it without knowing whether it is toxic or not . Are you worrying about those who consume it ? let me help you . Though manufacturers often label them with “Do not eat” or “Throw away after using” sign, still consuming it won’t do harm . it will just exit ...