দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রসায়নবিদদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও অপার সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের নিয়ন্ত্রাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহ।এসব প্রতিষ্ঠানসমূহে চাকরি সম্ভাব্য পদ আর পরীক্ষা পদ্ধতি নিয়ে থাকছে আজকের পর্ব।
প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।১৯৭৬ সালের পহেলা জুলাই বাংলাদেশ স্টীল মিলস এবং বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ কর্পোরেশন কে একীভূত করে প্রতিষ্ঠান টি গঠন করা হয়।বর্তমানে এই করপোরেশনের ব্যবস্থাপনায় ৯ টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে।
আওতাধীন প্রতিষ্ঠানসমূহঃ
১.এটলাস বাংলাদেশ লিমিটেড
২.বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড
৩.ইস্টার্ন টিউবস লিমিটেড
৪.ইস্টার্ন কেবলস লিমিটেড
৫.গাজী ওয়্যারস লিমিটেড
৬.জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড
৭.ন্যাশনাল টিউবস লিমিটেড
৮.প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৯.ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেড
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল
কর্পোরেশনে সাধারণত ৫ টি পদে রসায়ন থেকে নিয়োগ দেওয়া হয়।পদসমূহের বিস্তারিত নিচে তুলে ধরা হলোঃ
★
পদের নামঃ সহকারী রসায়নবিদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ২৭ বছর
নিয়োগ পদ্ধতিঃ ৫০% বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং ৫০% সরাসরি নিয়োগের মাধ্যমে।
সরাসরি নিয়োগ যোগ্যতাঃ রসায়নে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা রসায়নে পাবলিক যেকোন দুইটি পরীক্ষার ১ম বিভাগ সহ ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী।
★
পদের নামঃ রসায়নবিদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩২ বছর(বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য
নিয়োগ পদ্ধতিঃ ৫০% বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং ৫০% সরাসরি নিয়োগের মাধ্যমে।
সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ৫ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রী।
পদোন্নতির যোগ্যতাঃ সহকারী- রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
★
পদের নামঃ উপ-প্রধান রসায়নবিদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩৭ বছর(বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
নিয়োগ পদ্ধতিঃ ৭৫%
পদোন্নতির মাধ্যমে এবং ২৫% সরাসরি নিয়োগের মাধ্যমে।
সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ১০ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর অথবা ১৩ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ডিগ্রী।
পদোন্নতির যোগ্যতাঃ রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
★
পদের নামঃ অতিরিক্ত রসায়নবিদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪২ বছর (বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।
নিয়োগ পদ্ধতিঃ উপ-প্রধান রসায়নবিদ পদধারী গণের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে। যদি পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবে সরাসরি নিয়োগ দেওয়া হয়।
সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ১২ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ১৭ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতক ডিগ্রী।
পদোন্নতির যোগ্যতাঃ উপ-প্রধান রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
★
পদের নামঃ প্রধান রসায়নবিদ
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪৫ বছর(বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
নিয়োগ পদ্ধতিঃ অতিরিক্ত রসায়নবিদ পদধারী গণের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে। যদি পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবে সরাসরি নিয়োগ দেওয়া হয়।
সরাসরি নিয়োগ যোগ্যতাঃ ১৮ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২০ বছরের অভিজ্ঞতাসহ রসায়নে স্নাতক ডিগ্রী।
পদোন্নতির যোগ্যতাঃ অতিরিক্ত রসায়নবিদ পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতিঃ
● এমসিকিউ পরীক্ষাঃ বাংলা, ইংরেজি,গণিত ও সাধারণ জ্ঞান - ১৫ নম্বর
● লিখিত পরীক্ষাঃ রসায়ন(নিজস্ব বিষয়) - ৫০ নম্বর
মোটঃ ৭৫ নম্বর, সময়ঃ দেড় ঘন্টা
● এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দের মৌখিক পরীক্ষায় সুযোগ দেওয়া হয়।
সাবরিনা সুলতানা
রসায়ন বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।

খুবই উপকৃত হলাম,অনেক অনেক ধন্যবাদ ����������
ReplyDeleteতথ্যবহুল সাবলীল লিখনি,...
সব্যসাচী��