Skip to main content

Career Opportunity In Petrobangla And It's Subordinate Gas Companies

 রসায়নবিদ হিসেবে আপনার ক্যারিয়ার গড়ার অপার এক সুযোগ রয়েছে পেট্রোবাংলায়।শুধু তাই নয়, সরকারি এই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে দেশের আরও ১৩ টি গ্যাস কোম্পানি।এসব কোম্পানিসমূহে চাকরি সম্ভাব্য পদ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে থাকছে আজকের পর্ব।


প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশের মাটিতে স্বাধীনতার পতাকা উত্তোলনের পরপরই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ প্রকল্প গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি) তার মধ্যে একটি।১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং একই বছরে “বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন” (বিএমইডিসি) নামে নতুন সংস্থা গঠিত হওয়ার ফলে নতুনভাবে বাংলাদেশ খনিজ, তৈল ও গ্যাস করপোরেশন (বিএমওজিসি)-কে বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন (বিওজিসি) নামে পুনর্গঠন করা হয়।পরবর্তীতে ১৯৭৪ সালে 'বিওজিসি’কে ‘পেট্রোবাংলা’ নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয়।

পেট্রোবাংলা একটি সরকারি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের অধিনে ১৩টি কোম্পানি রয়েছে। প্রতিটি কোম্পানি পেট্রোবাংলার অধিনস্থ হওয়ায় সকল কোম্পানি একই নীতিমালার অন্তর্ভুক্ত।

 

● অধীনস্থ কোম্পানিসমূহঃ

 ক) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

 খ) সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড।

 গ) বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড।

 ঘ) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড।

 ঙ) রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড।

 চ) গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড।

 ছ) বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড।

 জ) মধ্যপাড়া হার্ডরক মাইনিং কোম্পানী লিমিটিড।

 ঝ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানী লিমিটেড।

 ঞ) সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড।

 ট) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

 ঠ) পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানী লিমিটেড।

 ড) বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড।


● নিয়োগ পদ্ধতিঃ প্রবিধানমালা অনুসারে ২ ভাবে নিয়োগ দেয়া হয়ঃ

ক) সরাসরি নিয়োগের মাধ্যমে।

খ) পদোন্নতির  মাধ্যমে।


● সরাসরি নিয়োগের সাধারন শর্তাবলীঃ

ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

খ)নিয়োগ প্রার্থী যদি বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে বিয়ে করেন তবে নিয়োগ প্রদান করা হবে না।

গ)পেট্রোবাংলা কর্পোরেশনে কর্মরত মেডিকেল অফিসারের হেলথ ক্লিয়ারেন্স/সার্টিফিকেট ছাড়া নিয়োগ প্রদান করা হবে না।

ঘ) সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রার্থীকে ছয় মাসের বাধ্যতামূলক ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে। প্রার্থী ট্রেনিং কোর্স অসম্পন্ন/পাস করতে না পারলে কোন পদে স্থায়ীভাবে নিয়োগ করা হবে না।

ঙ) নিয়োগ প্রার্থীর পূর্ব-কার্যকলাপ যথাযোগ্য এজিন্সির মাধ্যমে ভেরিফাই করার পরই নিয়োগ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেন।


● পরীক্ষা পদ্ধতিঃ এমসিকিউ + লিখিত + মৌখিক


এমসিকিউ পরীক্ষার বিষয়াবলি ও মানবন্টনঃ

বাংলা - ১০ নম্বর 

ইংরেজি - ২০ নম্বর

সাধারণ গণিত - ২০ নম্বর 

সাধারন জ্ঞান - ১০ নম্বর 


লিখিত পরীক্ষার মানবন্টনঃ

রসায়ন(নিজস্ব বিষয়) - ৪০ নম্বর


তবে অধীনস্থ কোম্পানিগুলোর নিজেদের ইচ্ছা মোতাবেক এই নম্বর বন্টন পরিবর্তন হতে পারে।

এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য সু্যোগ দেয়া হয়।


পেট্রোবাংলা এবং এর অধীনস্থ কোম্পানি গুলোতে সাধারণত ৫টি পদে রসায়ন থেকে নিয়োগ দেওয়া হয়।পদসমূহের বিস্তারিত নিচে তুলে ধরা হলোঃ


*️⃣

● পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (সহকারী রসায়নবিদ)

● বয়সসীমাঃ অনূর্ধ্ব ২৭ বছর। 

● নিয়োগ পদ্ধতিঃ ৬৭% পদন্নোতির মাধ্যমে এবং ৩৩% সরাসরি নিয়োগ।তবে পদোন্নতি বা নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে উল্লেখিত হারের ব্যাতিক্রম হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ রসায়নে এ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

● পদোন্নতির যোগ্যতাঃ পূর্বতন পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।


*️⃣

● পদের নামঃ উপ-ব্যবস্থাপক (রসায়নবিদ)

● বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩৯ বছর

● নিয়োগ পদ্ধতিঃ সরাসরি অথবা পদন্নোতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ

সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি অথবা ১ম শ্রেনীর নির্বাহী পদে ৭ বছরের অভিজ্ঞতা সহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী।

● পদোন্নতির যোগ্যতাঃ পূর্বতন পদে (সহকারী রসায়নবিদ) কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা সহ ন্যুনতম স্নাতক এবং পূর্বতন  চাকরির সময়কাল কমপক্ষে ৩ বছর হতে হবে।


*️⃣

● পদের নামঃ ব্যবস্থাপক (উপ-প্রধান রসায়নবিদ)

● বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪৪ বছর

● নিয়োগ পদ্ধতিঃ সাধারণত পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হয় কিন্তু যদি বিভাগীয়  উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে সরাসরি নিয়োগ দেয়া হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি অথবা প্রথম শ্রেনীর নির্বাহী পদে ৭ বছরের অভিজ্ঞতা সহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী।

● পদোন্নতির যোগ্যতাঃ পূর্বতন পদে (উপ-ব্যবস্থাপক রসায়নবিদ) কমপক্ষে  ৭ বছরের চাকরির অভিজ্ঞতা সহ ন্যুনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে এবং পূর্বতন  চাকরির সময়কাল কমপক্ষে ৩ বছর হতে হবে।


*️⃣

● পদের নামঃ উর্দ্ধতন ব্যবস্থাপক (রসায়ন) 

● বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪৬ বছর

● নিয়োগ পদ্ধতিঃ সাধারণত পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হয়, কিন্তু যদি বিভাগীয়  উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে সরাসরি নিয়োগ দেয়া হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি অথবা প্রথম শ্রেনীর নির্বাহী পদে ১২ বছরের অভিজ্ঞতা সহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী।

● পদোন্নতির যোগ্যতাঃ পূর্বতন পদে কমপক্ষে ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা সহ ন্যুনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে এবং পূর্বতন চাকরির সময়কাল কমপক্ষে ৩ বছর হতে হবে।

️⃣

● পদের নামঃ প্রধান ব্যবস্থাপক (রসায়ন)

● বয়সসীমাঃ অনূর্ধ্ব ৪৮ বছর

● নিয়োগ পদ্ধতিঃ সাধারণত পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হয় কিন্তু যদি বিভাগীয়  উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে সরাসরি নিয়োগ দেয়া হয়।

● সরাসরি নিয়োগ যোগ্যতাঃ সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি অথবা প্রথম শ্রেনীর নির্বাহী পদে ১৪ বছরের অভিজ্ঞতা সহ রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী।

● পদোন্নতির যোগ্যতাঃ পূর্বতন পদে কমপক্ষে ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা সহ ন্যুনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে এবং পূর্বতন  চাকরির সময়কাল কমপক্ষে ৩ বছর হতে হবে।



মো. মিনহাজুল ইসলাম

রসায়ন বিভাগ,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Comments

Popular posts from this blog

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে ক্যারিয়ার গড়ার সুযোগ

 দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রসায়নবিদদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও অপার সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের নিয়ন্ত্রাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহ।এসব প্রতিষ্ঠানসমূহে চাকরি সম্ভাব্য পদ আর পরীক্ষা পদ্ধতি নিয়ে থাকছে আজকের পর্ব। প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।১৯৭৬ সালের পহেলা জুলাই বাংলাদেশ স্টীল মিলস এবং বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ কর্পোরেশন কে একীভূত করে প্রতিষ্ঠান টি গঠন করা হয়।বর্তমানে এই করপোরেশনের ব্যবস্থাপনায় ৯ টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। আওতাধীন প্রতিষ্ঠানসমূহঃ ১.এটলাস বাংলাদেশ লিমিটেড ২.বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড  ৩.ইস্টার্ন টিউবস লিমিটেড  ৪.ইস্টার্ন কেবলস লিমিটেড  ৫.গাজী ওয়্যারস লিমিটেড  ৬.জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড  ৭.ন্যাশনাল টিউবস লিমিটেড  ৮.প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল   কর্পোরেশনে সাধারণত ৫ টি পদে রসায়ন থে...

Are silica beads poisonous?

Hey guys,can you guess a solid ,odorless , transparent , desiccant or drying agent which is capable of preventing things like medicine and other intake items from getting soggy ?This tiny thing is so common towards us that I think you all have guessed by now what I am talking about .Yes ,it’s Silica Gel. Silica gel is introduced to us by Chemistry Professor Walter A. Patrick.He has used it in a gas mask to absorb vapors and gases though it has been around since 1640 . It is a component of silicon dioxide which is naturally found in sand and also can absorb 30-40% of its weight in water. But do you know an interesting thing that silica gel beads are much similar to salt and sugar? Confusingly, sometimes both children and adults consume it without knowing whether it is toxic or not . Are you worrying about those who consume it ? let me help you . Though manufacturers often label them with “Do not eat” or “Throw away after using” sign, still consuming it won’t do harm . it will just exit ...