Skip to main content

Job Sector In Chemistry(Part 4)

পেশা হিসেবে কেমিস্ট বর্তমানে সবার কাছেই একটি স্থান করে নিয়েছে।প্রায় প্রতিটি সেক্টরে; হোক তা খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা বিলাসদ্রব্য, সবখানেই কেমিস্টের প্রয়োজন।একজন কেমিস্টের কাজের ক্ষেত্র অনেক।পণ্যের গুণগত মান ঠিক আছে কি না, তা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, কীভাবে নতুন নতুন পণ্য উদ্ভাবন করা যায় - সবই একজন কেমিস্টের কাজ।চলুন আজকের ৪র্থ পর্বে 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐒𝐭𝐚𝐧𝐝𝐚𝐫𝐝𝐬 𝐚𝐧𝐝 𝐓𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧(𝐁𝐒𝐓𝐈), 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐒𝐮𝐠𝐚𝐫 𝐚𝐧𝐝 𝐅𝐨𝐨𝐝 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐞𝐬 𝐂𝐨𝐫𝐩𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧(𝐁𝐒𝐅𝐈𝐂) এবং 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐅𝐨𝐨𝐝 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲(𝐁𝐅𝐒𝐀) এ কেমিস্ট হিসেবে সরকারি চাকরির সুযোগ গুলো দেখে নেই।

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐒𝐭𝐚𝐧𝐝𝐚𝐫𝐝𝐬 𝐚𝐧𝐝 𝐓𝐞𝐬𝐭𝐢𝐧𝐠 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧(𝐁𝐒𝐓𝐈)

প্রতিষ্ঠান পরিচিতিঃ বিএসটিআই বা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি স্বায়ত্বশাসিত সংস্থা যা ১৯৮৫ সালে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশন কে একীভূত করে প্রতিষ্ঠিত হয়।পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি পণ্য বিপণন ও শ্রেনীবিন্যাস পরিদপ্তরটিও বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।সংস্থা টির মূল উদ্দেশ্য সেবা ও পণ্যের গুণমান নিয়ন্ত্রণ করা।এর মূল  কার্যালয় ঢাকায় অবস্থিত হলেও দেশের ৬টি বিভাগীয় শহরে আঞ্চলিক কার্যালয় রয়েছে।

পদের নামঃ পরীক্ষক(পরীক্ষণ শাখা)

বয়সসীমাঃ ২৭ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ কমপক্ষে ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ ঊর্ধ্বতন পরীক্ষক(পরীক্ষণ শাখা)

বয়সসীমাঃ ৩৫ বছর

নিয়োগ পদ্ধতিঃ ৫০% পদোন্নতি এবং ৫০% সরাসরি নিয়োগ 

পদোন্নতির যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষক হিসেবে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ সহকারী পরিচালক(পরীক্ষণ শাখা)

বয়সসীমাঃ ৩২ বছর

নিয়োগ পদ্ধতিঃ ১০০% পদোন্নতি; তবে পদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

পদোন্নতির যোগ্যতাঃ ঊর্ধ্বতন পরীক্ষক পদে কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ উপপরিচালক(পরীক্ষণ শাখা)

বয়সসীমাঃ ৩৭ বছর

নিয়োগ পদ্ধতিঃ ১০০% পদোন্নতি; তবে পদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

পদোন্নতির যোগ্যতাঃ সহকারী পরিচালক পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ পরিচালক(পরীক্ষণ শাখা)

বয়সসীমাঃ ৪০ বছর

নিয়োগ পদ্ধতিঃ ১০০% পদোন্নতি; তবেপদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

পদোন্নতির যোগ্যতাঃ উপপরিচালক পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ পিএইচডি সহ ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ পরীক্ষক(মান শাখা)

বয়সসীমাঃ ২৭ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ কমপক্ষে ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ ঊর্ধ্বতন পরীক্ষক(মান শাখা)

বয়সসীমাঃ ৩২ বছর

নিয়োগ পদ্ধতিঃ ৫০% পদোন্নতি এবং ৫০% সরাসরি নিয়োগ 

পদোন্নতির যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষক হিসেবে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ ফিল্ড অফিসার/ইন্সপেক্টর 

বয়সসীমাঃ ৩২ বছর

নিয়োগ পদ্ধতিঃ ৫০% পদোন্নতি এবং ৫০% সরাসরি নিয়োগ 

পদোন্নতির যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষক হিসেবে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ সহকারী পরিচালক(মান শাখা)

বয়সসীমাঃ ৩২ বছর

নিয়োগ পদ্ধতিঃ ১০০% পদোন্নতি; তবে পদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

পদোন্নতির যোগ্যতাঃ ঊর্ধ্বতন পরীক্ষক/ফিল্ড অফিসার পদে কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ উপপরিচালক(মান শাখা)

বয়সসীমাঃ ৩৭ বছর

নিয়োগ পদ্ধতিঃ ১০০% পদোন্নতি; তবেপদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

পদোন্নতির যোগ্যতাঃ সহকারী পরিচালক পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ পরিচালক(মান শাখা)

বয়সসীমাঃ ৪০ বছর

নিয়োগ পদ্ধতিঃ ১০০% পদোন্নতি; তবেপদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

পদোন্নতির যোগ্যতাঃ উপপরিচালক পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

নিয়োগ যোগ্যতাঃ পিএইচডি সহ ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পরীক্ষা পদ্ধতিঃ এমসিকিউ + মৌখিক

বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং রসায়ন(নিজস্ব বিষয়) এর উপর ১০০ নম্বর এর এমসিকিউ থাকে।

এমসিকিউ পরীক্ষা থেকে বাছাইকৃত দের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐒𝐮𝐠𝐚𝐫 𝐚𝐧𝐝 𝐅𝐨𝐨𝐝 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐞𝐬 𝐂𝐨𝐫𝐩𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧(𝐁𝐒𝐅𝐈𝐂)

প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা চিনি উৎপাদনের দায়িত্বে নিযুক্ত।১৯৭৬ সালে বাংলাদেশ সুগার মিলস্ করপোরেশন এবং বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে একীভূত করে প্রতিষ্ঠানটি গঠিত হয়।বর্তমানে এই ককর্পোরেশনের অধীনে ১৫ টি সুগার মিলস্, ১টি প্রকৌশল কারখানা এবং ১টি ডিষ্টিলারী ইউনিট পরিচালিত হচ্ছে।    

পদের নামঃ সহকারী রসায়নবিদ(কেমিক্যাল ক্যাডার)

বয়সসীমাঃ ২৭ বছর

নিয়োগ পদ্ধতিঃ ৭৫% সরাসরি নিয়োগ

নিয়োগ যোগ্যতাঃ কমপক্ষে ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।

পদের নামঃ রসায়নবিদ 

বয়সসীমাঃ ৩২ বছর

নিয়োগ পদ্ধতিঃ ৫০% পদোন্নতি এবং ৫০% সরাসরি নিয়োগ

নিয়োগ যোগ্যতাঃ মাস্টার্স ডিগ্রী(রসায়ন) সহ ১ম শ্রেণীর চাকরিতে ৫ বছরের অভিজ্ঞতা।

পদের নামঃ উপপ্রধান রসায়নবিদ 

বয়সসীমাঃ ৩৭ বছর

নিয়োগ পদ্ধতিঃ ৭৫% পদোন্নতি এবং ২৫% সরাসরি নিয়োগ।

নিয়োগ যোগ্যতাঃ মাস্টার্স ডিগ্রী(রসায়ন) সহ ১ম শ্রেণীর চাকরিতে ১০ বছরের অভিজ্ঞতা।

পদের নামঃ অতিরিক্ত প্রধান রসায়নবিদ(গ্রেড-২)

বয়সসীমাঃ ৪০ বছর

নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

নিয়োগ যোগ্যতাঃ মাস্টার্স ডিগ্রী(রসায়ন) সহ ১ম শ্রেণীর চাকরিতে ১২ বছরের অভিজ্ঞতা।

পদের নামঃ অতিরিক্ত প্রধান রসায়নবিদ(গ্রেড-২)

বয়সসীমাঃ ৪৫ বছর

নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ হয়।

নিয়োগ যোগ্যতাঃ মাস্টার্স ডিগ্রী(রসায়ন) সহ ঊর্ধ্বতন পদে ১২ বছরের অভিজ্ঞতা।

পদের নামঃ প্রধান রসায়নবিদ

নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতি

নিয়োগ যোগ্যতাঃ অতিরিক্ত প্রধান রসায়নবিদ পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐅𝐨𝐨𝐝 𝐒𝐚𝐟𝐞𝐭𝐲 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲(𝐁𝐅𝐒𝐀)

প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।২০১৫ সালের ২রা ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য আইন ২০১৩ 'র বলে এই কর্তৃপক্ষ গঠিত হয়।সংস্থার টি নিজস্ব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনিরাপদ খাদ্য বিক্রেতাদের জরিমানা এবং দণ্ডাদেশ প্রদান করে থাকে।

পদের নামঃ গবেষণা কর্মকর্তা 

বয়সসীমাঃ ৩০ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী(রসায়ন) অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ মনিটরিং অফিসার

বয়সসীমাঃ ৩০ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী(রসায়ন) অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা 

বয়সসীমাঃ ৩০ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী(রসায়ন) অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ সহকারী পরিচালক 

বয়সসীমাঃ ৩০ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী(রসায়ন) অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ নিরাপদ খাদ্য অফিসার 

বয়সসীমাঃ ৩০ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী(রসায়ন) অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ খাদ্য বিশ্লেষক 

বয়সসীমাঃ ৩০ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী(রসায়ন) অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ চেয়ারম্যানের একান্ত সচিব 

বয়সসীমাঃ ৩০ বছর

নিয়োগ পদ্ধতিঃ সরাসরি 

নিয়োগ যোগ্যতাঃ ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী(রসায়ন) অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ উপপরিচালক 

নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতি 

পদোন্নতির যোগ্যতাঃ উপরে উল্লেখিত যেকোনো পদে ৬ বছরের চাকরির অভিজ্ঞতা।

পদের নামঃ অতিরিক্ত পরিচালক 

নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতি 

পদোন্নতির যোগ্যতাঃ উপপরিচালক পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

পদের নামঃ পরিচালক 

নিয়োগ পদ্ধতিঃ পদোন্নতি,তবে পদোন্নতির জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে প্রেষণে বদলির মাধ্যমে।

পদোন্নতির যোগ্যতাঃ অতিরিক্ত পরিচালক পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

পরীক্ষা পদ্ধতিঃ এমসিকিউ + লিখিত + মৌখিক

এমসিকিউ পরীক্ষার বিষয়াবলিঃ

বাংলা - ১০ নম্বর

ইংরেজি - ১০ নম্বর

গণিত - ৫ নম্বর এবং 

সাধারণ জ্ঞান - ৫ নম্বর

লিখিত পরীক্ষার বিষয়াবলিঃ

বাংলা - ৪০ নম্বর 

ইংরেজি - ৪০ নম্বর

সাধারণ জ্ঞান - ৪০ নম্বর

সাধারণ গণিত - ৪০ নম্বর এবং 

রসায়ন (নিজস্ব বিষয়) - ৮০ নম্বর

কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। 

পর্ব ৩ঃ

https://chemsocietybd.blogspot.com/2020/10/blog-post.html

১ম দুই পর্বঃ

https://m.facebook.com/story.php?story_fbid=150300586769597&id=100643385068651

সাইদুল ইসলাম রুপক 

রসায়ন বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Comments

Popular posts from this blog

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে ক্যারিয়ার গড়ার সুযোগ

 দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রসায়নবিদদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও অপার সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের নিয়ন্ত্রাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহ।এসব প্রতিষ্ঠানসমূহে চাকরি সম্ভাব্য পদ আর পরীক্ষা পদ্ধতি নিয়ে থাকছে আজকের পর্ব। প্রতিষ্ঠান পরিচিতিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।১৯৭৬ সালের পহেলা জুলাই বাংলাদেশ স্টীল মিলস এবং বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ কর্পোরেশন কে একীভূত করে প্রতিষ্ঠান টি গঠন করা হয়।বর্তমানে এই করপোরেশনের ব্যবস্থাপনায় ৯ টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। আওতাধীন প্রতিষ্ঠানসমূহঃ ১.এটলাস বাংলাদেশ লিমিটেড ২.বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড  ৩.ইস্টার্ন টিউবস লিমিটেড  ৪.ইস্টার্ন কেবলস লিমিটেড  ৫.গাজী ওয়্যারস লিমিটেড  ৬.জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড  ৭.ন্যাশনাল টিউবস লিমিটেড  ৮.প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল   কর্পোরেশনে সাধারণত ৫ টি পদে রসায়ন থে...

What happens, if you drink a glass of Heavy water ? 🧐🧐

  A refreshing glass of cold water.   If you think I'm talking about H2O , then you're right. But our thinking is if we could be sipping on heavy water or Deuterium Oxide (D2O)   then what happened? First of all, it's super expensive, and we have to buy it from the lab. Deuterium is a form of hydrogen or isotope, with an extra neutron, which makes it twice as heavy as regular hydrogen. That's why when there's Deuterium in water molecules.   it's about 10% heavier and we call it " Heavy Water ". In small amounts, heavy water is fine. In fact, in combination with an oxygen isotope, it's used in lots of nutrition experiments in humans because it's a useful way to track how much energy we're spending. But, too much will almost kill us. If we push Deuterium oxide in rats,   they will die.   In fact, plants will stop growing. The toxicity is related to what's called the KINETIC ISOTOPE effect. In the incident of heavy water...

Are silica beads poisonous?

Hey guys,can you guess a solid ,odorless , transparent , desiccant or drying agent which is capable of preventing things like medicine and other intake items from getting soggy ?This tiny thing is so common towards us that I think you all have guessed by now what I am talking about .Yes ,it’s Silica Gel. Silica gel is introduced to us by Chemistry Professor Walter A. Patrick.He has used it in a gas mask to absorb vapors and gases though it has been around since 1640 . It is a component of silicon dioxide which is naturally found in sand and also can absorb 30-40% of its weight in water. But do you know an interesting thing that silica gel beads are much similar to salt and sugar? Confusingly, sometimes both children and adults consume it without knowing whether it is toxic or not . Are you worrying about those who consume it ? let me help you . Though manufacturers often label them with “Do not eat” or “Throw away after using” sign, still consuming it won’t do harm . it will just exit ...